× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধান উপদেষ্টার একান্ত সচিবের নিয়োগ বাতিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ২০:৪৪ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ২১:০০ পিএম

প্রধান উপদেষ্টার একান্ত সচিবের নিয়োগ বাতিল

এক দিনের মাথায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একান্ত সচিব মোহাম্মদ মোজাম্মেল হকের নিয়োগ বাতিল করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে গুরুত্বপূর্ণ ওই পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

বুধবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোহাম্মদ মোজাম্মেল হক (পরিচিতি নং ২০৯), মহাপরিচালক, মিনিস্টার অ্যান্ড ডেপুটি চিফ অব মিশন, বাংলাদেশ দূতাবাস, চীন-কে মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের নিমিত্ত তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্তকরণ সংক্রান্ত সূত্রস্থ স্মারকটি অনিবার্য কারণবশত নির্দেশক্রমে বাতিল করা হলো।

মোজাম্মেল হক বর্তমানে বেইজিংস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করছেন। মহাপরিচালক পদ-মর্যাদার ওই কর্মকর্তা বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ২৫তম ব্যাচের সদস্য। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করে তিনি ফরেন সার্ভিসে যোগ দেন। পেশাগত জীবনে তিনি চীনে উপ-রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা ছাড়াও মেক্সিকো এবং যুদ্ধকবলিত লিবিয়াতে অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা