× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড. ইউনূসের মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ০৪:৪৫ এএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ০৪:৪৭ এএম

ড. ইউনূসের মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য গঠিত মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমান এক বার্তায় এই অনুরোধ জানান।

বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য আজ একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক বিষয়। রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিকেল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে।

এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।  

এর আগে বিএসএমএমইউর অ্যানেস্থেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইন্টেনশিভ কেয়ার মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ডা. মো. মোস্তাফা কামালের সই করা এক অফিস আদেশে বলা হয়েছিল, প্রধান উপদেষ্টার জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ইন্টেনশিভ কেয়ার ইউনিটে আইসিইউ-২ এবং দুই নম্বর বেড সর্বক্ষণের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

জরুরি রাত্রিকালীন চিকিৎসার জন্য সাতজন চিকিৎসকের টিমকে আলাদা করে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাত চিকিৎসকের মধ্যে তিনজন কার্ডিয়াক, অ্যানাস্থেসিয়া ও সিনিয়র চিকিৎসক। এছাড়া আইসিসিইউ বিশেষজ্ঞ চিকিৎসককেও টিমে রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা