প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১৭:২০ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১৭:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে দুই দিনের (৪৮ ঘণ্টার) মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আয়োজিত সমাবেশ তিনি এই সময় বেঁধে দেন।
তিনি বলেন, ‘যে ছাত্রলীগের হাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।’
সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় তার পদত্যাগের দাবিতে এ সমাবেশ করা হয়।