× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রজ্ঞাপনের দাবিতে কাফনের কাপড়ে অনশনে ৩৫ প্রত্যাশীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ২২:৫৮ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ০০:২৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর (শর্ত সাপেক্ষে উন্মুক্ত) করে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবিতে কাফনের কাপড়ে অনশন বসেছে ৩৫ প্রত্যাশীরা।

সোমবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনশন শুরু করেন তারা। যতক্ষণ না দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে ততক্ষণ অনশন চলবে বলে জানিয়েছেন তারা।

জানা যায়, ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা প্রজ্ঞাপনের দাবিতে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। এ সময় চাকরিপ্রত্যাশীরা ‘উই ওয়ান্ট—নো এজ লিমিট’, ‘আর নয় কালক্ষেপণ—এবার চাই প্রজ্ঞাপন’, ‘৩২-৩৩ বুঝি না—৩৫ ছাড়া বুঝি না’, ‘২৪ এর বাংলায়—বৈষম্যের ঠাঁই নাই’, ‘পুলিশ দিয়ে আন্দোলন—বন্ধ করা যাবে না’, ‘জেগেছে রে জেগেছে—ছাত্রসমাজ জেগেছে’ সহ বিভিন্ন স্লোগান দেন।

৩৫ প্রত্যাশী আন্দোলনের সংগঠক মো. হারুন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিটি বয়স বাড়ানোর সুপারিশ করলেও এখনো প্রজ্ঞাপন জারি করেনি সরকার। আমরা গত রোববার আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়নি। আমরা আর রাস্তায় থাকতে চাই না, আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই৷

তিনি বলেন, তাই যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা হচ্ছে, আমরা শাহবাগ ছাড়ছি না। বেলা ১১টা থেকে অবস্থান কর্মসূচি চলছে, যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা হচ্ছে আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এরই মধ্যে প্রায় ২৫ জন ৩৫ প্রত্যাশী অনশনে বসেছেন।

সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ করার দাবিতে গত কয়েক বছর ধরেই নিয়মিত কর্মসূচি পালন করে আসছেন আন্দোলনকারীরা। বিগত আওয়ামী লীগ সরকার সেই দাবি একাধিকবার নাকচ করে দেয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে সেই দাবি ফের জোরালো হয়। এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা