× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ভুলবশত’ আসামির তালিকায় পান্নার নাম, বললেন বাদী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৪:৫৪ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১৬:০৪ পিএম

জেড আই খান পান্না। ফাইল ফটো

জেড আই খান পান্না। ফাইল ফটো

হত্যাচেষ্টার মামলায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নাকে আসামির তালিকা থেকে বাদ দিতে আবেদন করেছেন ওই মামলার বাদী।

সোমবার (২১ অক্টোবর) রাজধানীর খিলগাঁও থানায় এ আবেদন জমা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ‘ভুলবশত’ আসামির তালিকায় জেড আই খান পান্নার নাম উল্লেখ করা হয়েছে।

এই মামলা থেকে তাকে বাদ দিয়ে মামলাটি তদন্ত করার জন্য আবেদন জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে আদালতে যাওয়া সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলা হয়। আজ হাইকোর্ট তাকে এই মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। 

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করে আদেশ দেন।

জেড আই খান পান্নার আইনজীবী এহসানুল করিম বলেন, ‘আজকে শুনানিতে পান্না সাহেবকে পুলিশ রিপোর্ট জমার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। সরকারপক্ষ থেকেও কোনো আপত্তি তোলা হয়নি।’

মামলার বাদী মোহাম্মদ বাকের একজন সবজি বিক্রেতা। তিনি ঢাকার বনশ্রী এলাকায় ভ্যানে সবজি বিক্রি করেন। তিনি তার ছেলে আহাদুল ইসলামকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেন। মামলায় মোট ১৮০ জনকে আসামির মধ্যে জেড আই খান পান্নার নাম ছিল ৯৪ নম্বরে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, বাদী আজ সকালে থানায় এসে মামলার ৯৪তম আসামির নাম প্রত্যাহারের আবেদন করেন। বাদী বলেন, উনাকে ভুলবশত আসামি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা