প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৫:১৪ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ১৬:০৮ পিএম
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করছেন সদস্যরা। প্রবা ফটো
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সংলাপে অংশ নিতে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের ৯ সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছেন।
শনিবার (১৯ অক্টোবর) বিকালে পৌনে ৩টায় তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন।
সরকার গঠিত সংস্কার কমিশনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গণফোরাম সদস্যরা এসেছেন।
এছাড়া আজকে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ জাতীয় পার্টিসহ (আন্দালিব) ১৫টি রাজনৈতিক দল অংশ নেবে আলোচনায়।
এর আগে বিএনপি, জামায়াত, সিপিবিসহ কয়েকটি দলের অংশগ্রহণে গত ৫ অক্টোবর সংলাপ শুরু হয়।
সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করা এবং তাদের পরামর্শ নিতে এই সংলাপ করছে অন্তর্বর্তী সরকার।
গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা
হলেন-গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু, কো-চেয়ারম্যান এস এম
আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য একেএম জগলুল হায়দার আফ্রিক,
মহিউদ্দিন আবদুল কাদের, মোশতাক আহমেদ ও সুরাইয়া বেগম।