× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিআইডি প্রধান হিসেবে যোগ দিলেন অতিরিক্ত আইজিপি মতিউর রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ২০:৩৭ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ২১:১১ পিএম

সিআইডি প্রধান হিসেবে যোগ দিলেন অতিরিক্ত আইজিপি মতিউর রহমান

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ যোগদান করেছেন। বুধবার (১৬ অক্টোবর) তিনি যোগদান করেন। দায়িত্বভার গ্রহণের পর সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন এবং সার্বিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান (নৌ-পুলিশে বদলির আদেশপ্রাপ্ত), ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মতিউর রহমান শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামের মৃত হাফিজ উদ্দিন ডাক্তারের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এ ছাড়াও ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 

বিসিএস ১২তম ব্যাচের কর্মকর্তা ১৯৯১ সালে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মো. মতিউর রহমান শেখ। তিনি পুলিশ সুপার হিসেবে বগুড়া জেলায় দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পূর্ব তিমুর ও লাইবেরিয়ায় শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন। 

কর্মজীবনের ৮ বছর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা