× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ম উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১৭:২৪ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১৮:৩২ পিএম

ধর্ম উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। প্রবা ফটো

ধর্ম উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। প্রবা ফটো

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিস কক্ষে সাক্ষাৎকারে তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। আগামী দিনে দুদেশের এ সম্পর্ক আরও নিবিড় হবে। এ ছাড়া বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি।

রোহিঙ্গা পুনর্বাসন সংক্রান্ত ধর্ম উপদেষ্টার এক প্রশ্নের জবাবে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ২০ হাজার রোহিঙ্গা বসবাস করছে। যাদের অনেকেই সেদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা লাভ করেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের পর থেকেই তাদের খাদ্য, চিকিৎসা, স্যানিটেশনসহ প্রভৃতি বিষয়ে যুক্তরাষ্ট্র সহায়তা করে আসছে। এ ছাড়া অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়েও যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবর্তনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।

ধর্ম উপদেষ্টা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা ও সুদৃঢ় করতে তার মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ সম্পর্কে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবহিত করেন। সম্প্রতি অনুষ্ঠিত হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবকে ঘিরে ধর্ম মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কেও তাকে বিস্তারিত জানান।

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতাসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। 

বৈঠকে ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার, মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার অ্যান ডউরটি ও শ্রম বিষয়ক কর্মকর্তা জেমস অ্যা স্টুয়ার্ট উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা