প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ২০:১৬ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ২০:৪০ পিএম
আব্দুর রাজ্জাক। ফাইল ফটো
টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগ নেতা ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আজ রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাকে ডিবি কার্যালয় আনা হচ্ছে।