প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৩:২০ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১৩:২৮ পিএম
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ৭ সেপ্টেম্বর চাকরিপ্রত্যাশীরা সমাবেশ করেন। ছবি : সংগৃহীত
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ ও নারীর ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন এ বিষয়ে গঠিত কমিটির প্রধান ও সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী।
সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন।
আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘মেয়েদের একটু আলাদা করে বেশি বয়স দেওয়া হয়েছে। মেয়েদের আমরা এ কারণে দিয়েছি যে, মেয়েদের ছেলেদের মতো ওই বয়সে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না। ফ্যামিলি অব্লিগেশন্স থাকে, বিয়ে হয়ে যায়, বাচ্চাকাচ্চা হয়। তাই তারা যেন আসতে পারেন। এ ছাড়া আমাদের নারী কর্মকর্তার সংখ্যা তুলনামূলক কম। কোটা আছে, কিন্তু অতটা ফুলফিল হয় না এখনও।’
সরকারি চাকরির অবসরের বিষয়ে কমিটি কোনো সুপারিশ করেনি বলেও জানান তিনি।