× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তিতে নোবেল জয়

নিহন হিদানকায়োকে ড. ইউনূসের অভিনন্দন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ১৯:৪৮ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ২০:৪৩ পিএম

ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকায়োকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া হয়।

পোস্টে লেখা হয়েছে, ‘২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য নিহন হিদানকায়োকে অভিনন্দন। পারমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তির প্রতি সংস্থাটির অটল প্রতিশ্রুতি আমাদের সবার অনুপ্রেরণা। হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতা থেকে বিশ্বকে নিরাপদ রাখতে নিহন হিদানকায়োর অক্লান্ত প্রচেষ্টা যেন কখনই ভোলার নয়। এই সংস্থার সাহস এবং উৎসর্গের জন্য ধন্যবাদ। আবারও উষ্ণ অভিনন্দন।’

এর আগে বাংলাদেশ সময় বেলা ৩টায় শান্তিতে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান নিহন হিদানকায়োর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। পুরস্কার পাওয়া সংগঠনটি স্থানীয়ভাবে হিবাকুশা নামে পরিচিত। সংগঠনটি হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্বকারী একটি জাপানি সংস্থা।

২০০৬ সালে সমাজের ‘নিচ থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন’ করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা