× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ল বাসের ভাড়া

দূরপাল্লায় কিমিতে ৪০, মহানগরে ৩৫ পয়সা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২ ১১:৫৩ এএম

আপডেট : ০৭ আগস্ট ২০২২ ১২:২৭ পিএম

বাসভাড়া পুনর্নির্ধারণে পরিবহন মালিকদের সঙ্গে বিআরটিএর বৈঠক।

বাসভাড়া পুনর্নির্ধারণে পরিবহন মালিকদের সঙ্গে বিআরটিএর বৈঠক।

রেকর্ড জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দূরপাল্লায় বাসভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রামে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

রবিবার থেকে এই নতুন ভাড়া কার্যকর হবে। এর আগে দূরপাল্লায় বাসভাড়া প্রতি কিলোমিটারে ছিল ১ টাকা ৮০ পয়সা। মহানগরে আগে ভাড়া ছিল ২ টাকা ১৫ পয়সা।

শনিবার রাতে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে রুদ্ধদ্বার বৈঠকে নতুন ভাড়া নির্ধারণ করা হয়। এদিন বিকেল ৫টা ২০ মিনিটে বিআরটিএ কার্যালয়ে বৈঠক শুরু হয়েছিল।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা পূর্বের ভাড়াই আমরা বহাল রেখেছি। শতাংশের হিসাবে দূরপাল্লার ভাড়া বেড়েছে ২২ শতাংশ। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ভাড়া বেড়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। ডিটিসিএর আওতাভুক্ত জেলাগুলোর ভাড়া বেড়েছে ১৭ শতাংশ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী এবং পরিবহন খাত সংশ্লিষ্ট প্রতিনিধি বৈঠকে উপস্থিতি ছিলেন।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছিল, দূরপাল্লার বাসে (৫২ আসনের) প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ১ টাকা ৮০ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ৩৪ টাকা বাড়ায় প্রতি কিলোমিটারে ২৯ পয়সা বেড়ে এই ভাড়া হবে প্রায় ২ টাকা। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৬ দশমিক ২২ শতাংশ। সিটি এলাকায় (৫২ আসনের) বাসে প্রতি কিলোমিটারের যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সা। প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বেড়ে এই ভাড়া হবে প্রায় ২ টাকা ৪৩ পয়সা। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৩ দশমিক ১৬ শতাংশ।

এছাড়া, লঞ্চে বর্তমানে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১৯ পয়সা। প্রতি কিলোমিটারে ৪২ পয়সা বেড়ে এই ভাড়া হবে ২ টাকা ৬২ পয়সা। সে হিসাবে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৯ দশমিক ১৮ শতাংশ।

প্রবা/ইউরি/এমজে


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা