বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ০০:৩২ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ১১:২১ এএম
ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠিত হয়েছে। উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম আর কমিটির সদস্য থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার (৯ অক্টোবর) উপদেষ্টা পরিষদ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ কমিটি ফাহিম হাসানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে কেন্দ্রীয়ভাবে সহায়তা ও পরীক্ষণ করবে। কমিটি প্রয়োজনে সদস্য নিতে পারবে। স্বাস্থ্যসেবা বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।