× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথমবার আওয়ামী লীগ নেতার কারামুক্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪ ১৯:৫৬ পিএম

কারামুক্ত হোন সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

কারামুক্ত হোন সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

ছয় হত্যা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন আওয়ামী লীগ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর কোর্ট হাজত থেকে ছাড়া পেয়ে বাসায় চলে যান তিনি।

এর আগে মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাকে দুই মামলায় ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান চার মামলায় জামিন মঞ্জুর করেন।

এর মধ্য দিয়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হওয়া প্রথম কোনো আওয়ামী লীগ নেতা কারামুক্ত হলেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় সাবের হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মঙ্গলবার বিকালে তাকে আদালতে হাজির করে পুলিশ জানায়, তিনি অসুস্থ। এরপর সাবের হোসেন চৌধুরীর আইনজীবীরা খিলগাঁও থানায় দায়ের করা চারটি এবং পল্টন থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত পৃথক ছয়টি মামলায় তার জামিন মঞ্জুর করেন।

আইনজীবী মোরশেদ হোসেন বলেন, এখন পর্যন্ত ছয়টি মামলায় সাবের হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আদালতে সব মামলায় জামিননামা দাখিল করা হয়েছে। আর কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী-এমপি থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অনেকেই। যাদের কেউ রয়েছেন রিমান্ডে, আবার কেউ রিমান্ড শেষে রয়েছেন কারাগারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা