× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই : উপদেষ্টা নাহিদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১২:৪১ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১৩:১০ পিএম

গণমাধ্যম সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে কথা বলছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

গণমাধ্যম সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে কথা বলছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

সব পক্ষের সঙ্গে আলোচনা-পরামর্শে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদমাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই, ওয়েজবোর্ডসহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

উপদেষ্টা নাহিদ বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে।

তথ্য উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এ অভ্যুত্থানে গণমাধ্যমের কী ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে। এ সময়ে ইলেকট্রনিক মিডিয়া কোনো কিছুই প্রচার করেনি বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, সাংবাদিকরা কেন পেশাদারির সঙ্গে কাজ করতে পারে না সেসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। নানামুখী স্টেকহোল্ডারের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে হবে। ওয়েজবোর্ডসহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। দাসসুলভ আচরণের সুযোগ নেই। সাংবাদিক সংগঠনগুলোর সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সামনের দিনগুলোয় সাংবাদিকতার পেশাদারি নিশ্চিত করা এবং তরুণদের আগ্রহী করে তুলতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা