× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ২৩:২৯ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ২৩:৩১ পিএম

সমন্বয়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

সমন্বয়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘টাইম-১০০ নেক্সট’ ২০২৪-এ অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে বিখ্যাত এ সাময়িকী।

গতকাল বুধবার (২ অক্টোবর) এই তালিকা প্রকাশ করা হয়। এতে ‘উদীয়মান নেতা’ ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের।

টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়েছে, মাত্র ২৬ বছর বয়সেই বিশ্বের অন্যতম শক্তিশালী মানুষকে ক্ষমতা থেকে সরাতে সহায়তা করেছেন তিনি। সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম অন্যতম ছাত্রনেতা যিনি শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী হওয়া আন্দোলন শুরু করেছিলেন।

তার সম্পর্কে আরও বলা হয়েছে, গোয়েন্দা সংস্থার নির্যাতনের শিকার হওয়ার পর তিনি সাধারণ মানুষের কাছে আরও চেনা হয়ে ওঠেন। এর কয়েকদিন পরই তিনি শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করেন। এরপর সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান হাসিনা।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলামের থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে টাইম ম্যাগাজিনে। তারা বলেছে, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা। যেটি গত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে বিঘ্নিত হয়েছে।

ম্যাগাজিনটি নাহিদ ইসলামের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে মহামারীর মতো ছড়ানো রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা