বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ২১:১৬ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ২২:০৪ পিএম
সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান।
সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার পোস্টে লিখেছেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে (মো. সাহাবুদ্দিন) অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।’