× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা থেকে ৬ গন্তব্যে নৌযান চলাচল বন্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ১৩:০৯ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ১৩:১৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করায় ঢাকা থেকে অন্তত ছয়টি গন্তব্যে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

যাত্রীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৈরী আবহাওয়ায় সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিআইডব্লিউটিএ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড রোলিং থাকায় ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া, ঢাকা থেকে খেপুপাড়া, ঢাকা থেকে চরমোন্তাজ, ঢাকা থেকে রাঙ্গাবালী এবং ঢাকা থেকে মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথে চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পযন্ত বন্ধ থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা