× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তারাও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩১ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৪ পিএম

বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনীর লোগো। ছবি  : সংগৃহীত

বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনীর লোগো। ছবি : সংগৃহীত

সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসাররাও এখন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা পেয়েছেন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় আগের একটি প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এ সিদ্ধান্ত জানিয়েছে।

এর আগে ১৭ সেপ্টেম্বর সেনা বাহিনীর কর্মকর্তাদের ৬০ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এখন সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ ক্ষমতা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদেরও (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদা) দেওয়া হয়েছে।

সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদের এ ক্ষমতা দেওয়ার অর্থ হচ্ছে- সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারেরাও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা