× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা

খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে : শেখ হাসিনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩৯ এএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ০০:৪৩ এএম

খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে : শেখ হাসিনা

জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এ কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা-বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি।

এতে আরও বলা হয়, তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে এবং দেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট দোয়া প্রার্থনা করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা