× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেল্টা প্ল্যান বাস্তবায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ চায় এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২ ১৯:০৩ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২২ ১৯:০৮ পিএম

শনিবার ‘ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. জসীম উদ্দিন। ছবি প্রবা

শনিবার ‘ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. জসীম উদ্দিন। ছবি প্রবা

ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে বেসরকারি খাতের সুস্পষ্ট অংশগ্রহণ চান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসীম উদ্দিন।

শনিবার (৬ আগস্ট)  এফবিসিসিআইয়ের কার্যালয়ে ‘ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মো. জসীম উদ্দিন বলেন, এই ব-দ্বীপ পরিকল্পনায় যথেষ্ট কাজ করার সুযোগ রয়েছে বেসরকারি খাতের। নদীর নাব্য বৃদ্ধি করে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন করা সম্ভব। এক্ষেত্রে ড্রেজিং মেশিন আমদানিতে শুল্ক কমাতে হবে।

সেমিনারে এফবিসিসিআইয়ের প্যানেল উপদেষ্টা ও শাইখ সিরাজ বলেন, ‘ভবিষ্যৎ অর্থনীতির জন্য ডেল্টা বেশ গুরুত্বপূর্ণ। কৃষি খাতে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়লে খাদ্য সংকটে পড়বে না দেশ।’

আলোচনায় এফবিসিসিআইয়ের প্যানেল উপদেষ্টা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য সচিব ইকবাল হাবিব বলেন, ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর। স্বল্প জমির ব্যবহারের দিকে নজর দিতে হবে। একই সঙ্গে উন্নয়ন পরিকল্পনাকে এগিয়ে নিতে হবে টেকসই উন্নয়নের দিকে।

ইমেরিটাস অধ্যাপক এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন, ডেল্টা প্ল্যান ৫ বছর অন্তর অন্তর রিভাইস ও ২ বছর অন্তর অন্তর আপডেট করা প্রয়োজন। এতে নতুন নতুন জিনিস সংযোজন ও বিয়োজনের সুযোগ বাড়বে। একই সঙ্গে এ পরিকল্পনায় বেসরকারি খাতের অংশগ্রহণে নতুন নতুন তথ্যপ্রযুক্তির ব্যবহারের সুযোগ তৈরি হবে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম বলেন, কৃষি খাতে বেসরকারি খাতের বিনিয়োগ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। নতুন নতুন যন্ত্রপাতি তৈরি ও খাদ্য সংরক্ষণে বেসরকারি খাতের উদ্যেক্তারা কৃষিতে তাদের বিনিয়োগ বাড়াবেন বলে প্রত্যাশা করছি।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতের অবদান অনস্বীকার্য। এরই ধারাবাহিকতায় ডেল্টা প্ল্যান বাস্তবায়নেও বেসরকারি খাত অর্থাৎ ব্যক্তি খাতের অংশগ্রহণে দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. মিজানুর রহমান।

প্রবা/আরএম/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা