× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমার থেকে ফিরছেন ৮৫ বাংলাদেশি

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১১ পিএম

মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরছেন ৮৫ জন বাংলাদেশি। ছবি : সংগৃহীত

মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরছেন ৮৫ জন বাংলাদেশি। ছবি : সংগৃহীত

মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরছেন ৮৫ জন বাংলাদেশি। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাখাইনে অবস্থিত সিতওয়ে বন্দর থেকে মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইনে’ রওনা হয়েছেন তারা।

আগামীকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে তারা কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাটে পৌঁছতে পারেন। একই দিন মিয়ানমারে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২০ জন বিজিপি ও সেনা সদস্যরা ফিরে যাবেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে ৩ দফায় অনুষ্ঠিত প্রত্যাবসন প্রক্রিয়ার মতোই এবারও হবে। ৮৫ বাংলাদেশিকে নিয়ে আসা মিয়ানমারের প্রতিনিধি দলটি দুপুরের মধ্যে ১২০ বিজিপি ও সেনা সদস্যদের নিয়ে ফেরত যাবেন। পুরো প্রক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রাহাত বিন কুতুব উপস্থিত থাকবেন।

এদিকে মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, শনিবার মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ ৮৫ বাংলাদেশিকে নিয়ে কক্সবাজরের উদ্দেশে রওনা হয়েছে। রবিবার সকালে এটি কক্সবাজারে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। প্রত্যাগত ৮৫ জন বাংলাদেশির মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন। প্রত্যাবর্তনকারীদের কক্সবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার।

ইয়াঙ্গুনস্থ বাংলাদেশ দূতাবাস এবং সিতওয়েস্থ বাংলাদেশ কনস্যুলেটের অব্যাহত প্রচেষ্টায় আরও একবার বাংলাদেশি নাগরিকদের দেশে তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। এ নিয়ে গত ১৫ মাসে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সর্বমোট ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে সক্রিয় ভূমিকা পালন করেছে।

এর আগে গত ৯ জুন ৪৫ বাংলাদেশি কারাভোগ শেষে দেশে ফেরেন। ওই দিন মিয়ানমারে ফেরত যান ১৩৪ বিজিপি ও সেনা সদস্য, ২৫ এপ্রিল মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরেছিলেন ১৭৩ জন বাংলাদেশি। একই সঙ্গে ওইদিন বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা