× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একগুচ্ছ কর্মসূচি নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী এখন ঢাকায়

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২ ১৮:৩৩ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২২ ১৯:০৫ পিএম

বাংলাদেশে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি- সংগৃহীত

বাংলাদেশে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি- সংগৃহীত

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শনিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিকেল ৬টার দিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে ৮টি চুক্তি ও সমঝোতা হওয়ার কথা রয়েছে। 

এসব চুক্তি ও সমঝোতার মধ্যে রয়েছে সংস্কৃতিবিষয়ক সহযোগিতা, দুর্যোগ প্রতিরোধবিষয়ক সহযোগিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সহযোগিতা, দুই দেশের মধ্যে টেলিভিশন প্রোগ্রাম বিনিময়বিষয়ক সহযোগিতা ইত্যাদি।

ঢাকা সফরকালে আগামী রবিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হবে চীনের পররাষ্ট্রমন্ত্রীর। এর আগে সকাল সাড়ে ৭টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক হবে। এসব বৈঠকে ঢাকা-বেইজিংয়ের সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হবে। ওইদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ছাড়বেন। 

প্রবা/রাই/এসআর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা