নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২২ ১৮:৩০ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২২ ১৮:৪৪ পিএম
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন শনিবার (৬ আগস্ট) ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশ ছাড়াও ভারত ও কুয়েত সফরের কথা রয়েছে তাঁর।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, এ সফর যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনার জন্য। অগ্রাধিকারের মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াই, বিশ্ব স্বাস্থ্য, মানবাধিকার ও মানবিক চাহিদা, শান্তিরক্ষা ও শান্তি আনয়ন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
সুশীল সমাজের নেতাদের সঙ্গে বৈঠকে সিসন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো কীভাবে সহযোগিতা করতে পারে, সে সম্পর্কে মতবিনিময় করবেন।
/প্রবা/এনএস/ এসআর