× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারে সহযোগিতার আশ্বাস ট্রুডোর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৩ এএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সংক্ষিপ্ত এ বৈঠকে বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরও দূঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা, প্রতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের তরুণসমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় ট্রুডো বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থান চলাকালে ও এর পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবিসংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক আর্টবুক জাস্টিন ট্রুডোকে উপহার দেন।

বৈঠকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী ট্রুডো।

এ সময় প্রধান উপদেষ্টা তুলে ধরেন পূর্ববর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলো কীভাবে ধ্বংস করেছিল। তিনি বাংলাদেশের সঙ্গে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য প্রশংসা করেন।

এ ছাড়া ড. ইউনূস বাংলাদেশের শিক্ষার্থীদের যেন আরও বেশি ভিসা দেওয়া হয়, সে বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।

সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা