× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তৌ‌হিদ-জয়শঙ্কর বৈঠক

প্রবা প্রতিবেদক, নিউইয়র্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৮ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৪ পিএম

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তৌ‌হিদ-জয়শঙ্কর বৈঠক

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন। বৈঠকে ঢাকা ও দি‌ল্লির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন তৌ‌হিদ-জয়শঙ্কর। মঙ্গলবার (২৪‌ সে‌প্টেম্বর) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমাজমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এদিকে তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক নিয়ে জয়শঙ্কর তার এক্স পোস্টে লিখেছেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে বৈঠক করেছি। আলোচনায় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক অগ্রাধিকার পেয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপড়েন চলছে। তার মধ্যেই এ প্রথম দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের প্রথম সরাসরি কোনো বৈঠক অনুষ্ঠিত হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা