× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫, যা জানালেন জনপ্রশাসন সচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৬ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হচ্ছে, এমন খবরে কান না দেওয়ার বার্তা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। রবিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে তার কাছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বিষয়ে জানতে চান গণমাধ্যমকর্মীরা। তখন তিনি এমন মন্তব্য করেন। 

‘সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হচ্ছে- এটা নিয়ে অনেক জায়গায় নিউজ হচ্ছে। একটা দরখাস্ত এসেছে, আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন’- জানতে চাইলে জনপ্রশাসন সচিব বলেন, আমার একটাই উত্তর গুজবে কান দেবেন না। আমি এক কথায় বলে দিলাম, গুজবে কান দেবেন না।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছেন চাকরিপ্রত্যাশীরা। এ অবস্থার মধ্যেই সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার বিষয়ে সম্প্রতি বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি দেওয়া হয়। 

এ দাবির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে গত ১৮ সেপ্টেম্বর চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা