× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব পদে দুই সাংবাদিক নিয়োগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩০ এএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪৭ এএম

সুচিস্মিতা তিথি ও নাইম আলী। ছবি : সংগৃহীত

সুচিস্মিতা তিথি ও নাইম আলী। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব পদে দুজন সাংবাদিককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

তারা হলেন ডেইলি স্টারের সাব এডিটর/রিপোর্টার সুচিস্মিতা তিথি ও ভিজ্যুয়াল সাংবাদিক/রিপোর্টার নাইম আলী।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’-এর গ্রেড-৯ভুক্ত ২২,০০০-৫৩০৬০/- স্কেলের সর্বোচ্চ ধাপ ৫৩০৬০ টাকা নির্ধারিত বেতনে তারা এ নিয়োগ পেয়েছেন।

আরও বলা হয়, এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা