× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুবিধাবঞ্চিত ২৫০০ কর্মকর্তার আবেদন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৮ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুবিধাবঞ্চিত ২৫০০ কর্মকর্তার আবেদন

পদোন্নতি এবং সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত অবসরপ্রাপ্ত প্রায় ২ হাজার ৫০০ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন সিনিয়র সচিব মোখলেস উর রহমান। এ বিষয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এসব কথা জানান।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত পদোন্নতি এবং সুযোগ- সুবিধা বঞ্চিত প্রায় ২ হাজার ৫০০ কর্মকর্তা সুযোগ-সুবিধা চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছেন। এ বিষয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। ৩ মাসের মধ্যে এ ব্যাপারে সুপারিশ দেবে কমিটি। কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানান, বঞ্চিত এসব কর্মকর্তা সম্পর্কে গোয়েন্দা তথ্য ইতিবাচক হলে তাদেরকে আবার চাকরিতে সুযোগ দেওয়া হতে পারে। এ ছাড়া আর্থিক সব সুযোগ- সুবিধাও দেওয়া হতে পারে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা