× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেনন-ইনু-পলককে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২২ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৮ পিএম

রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলক। ছবি কোলাজ : প্রবা

রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলক। ছবি কোলাজ : প্রবা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর খিলগাঁওয়ে মিজানুর হত্যায় মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে ২৬ আগস্ট বিকালে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। পরদিন ২৭ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩ সেপ্টেম্বর সাত দিনের রিমান্ড শেষে ইনুকে আদালতে হাজির করে পুলিশ। এরপর সুজন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো আগের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক পাঁচ দিন মঞ্জুর করেন।

এরপর ৮ সেপ্টেম্বর আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলার সুষ্ঠু তদন্তের জন্য ইনুকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তার জামিন আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে ২২ আগস্ট রাজধানীর গুলশান থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় ২৩ আগস্ট তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত।

১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় পলককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া ১ সেপ্টেম্বর পৃথক দুই হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলকের তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা