× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে ওএসডি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৯ এএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:১১ এএম

স্বামী মনিরুল ইসলামের সঙ্গে সায়লা ফারজানা। ছবি : সংগৃহীত

স্বামী মনিরুল ইসলামের সঙ্গে সায়লা ফারজানা। ছবি : সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে গত ১৩ আগস্ট মন্ত্রণালয়ের বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে পড়ে দপ্তর ছাড়তে বাধ্য হয়েছিলেন সায়লা ফারজানা।

বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানার আরেকটি পরিচয় আছে। তিনি হলেন, বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব।

তবে আরও উল্লেখযোগ্য পরিচয় হলো- তিনি সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামের স্ত্রী। ইতোমধ্যে তার স্বামী মনিরুল ইসলামকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা