× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইওআইয়ে বাংলাদেশের স্বর্ণপদক জয়ে তথ্য উপদেষ্টার অভিনন্দন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৩ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৭ পিএম

তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াড (আইওআই)-এ বাংলাদেশের পক্ষে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করায় দেবজ্যোতি দাস সৌম্য এবং বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) আজ এক বার্তায় উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণ মেধাবী শিক্ষার্থীদের এই অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান বৃদ্ধি করেছে। আমি এই অর্জনে অত্যন্ত আনন্দিত।

তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ ও আগ্রহী- এটা তারই প্রমাণ। দেশে আসার পর বাংলাদেশ দলের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ ব্যক্ত করেন উপদেষ্টা নাহিদ।

বৃহস্পতিবার প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, প্রতিযোগিতায় দেবজ্যোতি দাস সৌম্য স্বর্ণপদক জয় করেছেন। এটা ২০০৪ সালের পর এই ইভেন্টে বাংলাদেশের প্রথম স্বর্ণজয়।

এ ছাড়া জারিফ রহমান ও আকিব আজমাইন তুর্য বাংলাদেশের পক্ষে দুটি ব্রোঞ্জ পদক জয় করেন।

আইওআই বিশ্বব্যাপী হাই স্কুল ইনফরমেটিকস প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রোগ্রাম লিখে বিভিন্ন চ্যালেঞ্জিং সমস্যার সমাধান করে থাকে।

আইওআইর বিজয়ীদের পৃথিবীর সেরা তরুণ কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা