× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক মন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১১ এএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪০ এএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। ফাইল ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। ফাইল ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনীর এক অভিযানে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। তার বিরুদ্ধে পরিবহন খাতে চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ রয়েছে।

শাজাহান খান ও তার ভাই, ছেলেসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের তথ্য রয়েছে।

এর আগে অনিয়ম, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাজাহান খানসহ পাঁচ মন্ত্রী, এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০ আগস্ট এ-সংক্রান্ত অনুমোদন দেয় দুদক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা