প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫২ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫১ এএম
সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
পুলিশ সূত্র জানায়, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ৫ আগস্ট থেকে সপরিবারে সেনানিবাস এলাকায় ছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হককে উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্য বিরোধের ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই আইজিপির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে।