× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাক বিভাগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবা প্রদানের নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৮ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৭ পিএম

মো. নাহিদ ইসলাম। ফাইল ফটো

মো. নাহিদ ইসলাম। ফাইল ফটো

ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণকে সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এ নির্দেশনা দেন। 

নাহিদ ইসলাম বলেন, যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘটেছে, জনগণ রক্ত দিয়েছে, আমরা যেন তা ভুলে না যাই। গণ‌অভ্যুত্থানের সেই স্পিরিট মাথায় রেখেই জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং সেবা প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন উপদেষ্টা। 

তিনি বলেন, ডাক অধিদপ্তর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, তারা অনেক কাজ করছে কিন্তু মানুষ সে বিষয়গুলো জানে না। দেশের মানুষকে ডাক অধিদপ্তরের কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। যেহেতু এটি মানুষের আস্থার একটি জায়গা এবং এর প্রাতিষ্ঠানিক রূপ অনেক আগে থেকেই ছিল তাই ডাক বিভাগকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন করার কথা ভাবা হচ্ছে।

উপদেষ্টা বলেন, যেহেতু একটা অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, এখানে কেউ নায়ক মহানায়ক নয়, জনগণই এ অভ্যুত্থানের মহানায়ক। সেই বাংলাদেশকে নিয়ে সবাই স্বপ্ন দেখছে। অনেকেরই নানা রকম প্রত্যাশা রয়েছে। যেহেতু এ সুযোগটা এসেছে তাই ডাক বিভাগের কাঠামোগত সংস্কার করে নতুন করে সাজানোর কথা চিন্তা করা হচ্ছে।   

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বলেন, ডাক বিভাগে প্রশাসনিক কাঠামো সংস্কারের প্রয়োজন রয়েছে। বিশ্ব খুব দ্রুততার সাথে এগোচ্ছে। ডাক বিভাগ যে সেবা গুলো প্রদান করে পরিবর্তিত পরিস্থিতিতে সেবাগুলো অতি দ্রুত আধুনিকায়ন করা প্রয়োজন। 

মতবিনিময়কালে ডাক বিভাগের প্রতিষ্ঠান স্বাতন্ত্র্য, কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামো, সেবা দানের প্রশাসনিক কাঠামো, জনবল, নেটওয়ার্কিং, প্রদত্ত সেবাসমূহ, সেবার বৈচিত্র্যসমূহ এবং অর্জন এবং অগ্রযাত্রা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডা. মো. মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা  উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা