× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধান তথ্য কর্মকর্তা হলেন নিজামুল কবীর, দুই অধিদপ্তরে নতুন ডিজি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০১ পিএম

প্রধান তথ্য কর্মকর্তা হলেন নিজামুল কবীর, দুই অধিদপ্তরে নতুন ডিজি

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে রদবদল করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. নিজামুল কবীরকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেনকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) করা হয়েছে। তিনি প্রেষণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর পরিচালক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা