× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পররাষ্ট্র সচিব মোমেনের চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৬ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৮ পিএম

পররাষ্ট্র সচিব মোমেনের চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

 রবিবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায়ও দেওয়া হয়েছে।

মাসুদ বিন মোমেন বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে যোগদান করেন। ২০২২ সা‌লের ন‌ভেম্ব‌রে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর বাড়ানো হয়।

সে অনুযায়ী চল‌তি বছ‌রের ডি‌সেম্ব‌রের শুরু‌তে চু‌ক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা