প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৭ পিএম
পররাষ্ট্র সচিব হিসেবে মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তার স্থলে নতুন পররাষ্ট্র সচিব করা হচ্ছে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে। সোমবার (২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে। তবে, এখনও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি। আজ রাতের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে।
মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন,পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রবিবার মাসুদ বিন মোমেনকে বিদায় দেওয়া হয়েছে। তিনি কর্মকর্তাদের জানান, নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।