× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যায় মৃত্যু বেড়ে ৫৪, এখনও পানিবন্দি ১০ লাখ পরিবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১৬:১৯ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১৬:২৬ পিএম

কুমিল্লার মুরাদগরের নয়াকান্দি এলাকায় বন্যার চিত্র। ছব: ফোকাস বাংলা

কুমিল্লার মুরাদগরের নয়াকান্দি এলাকায় বন্যার চিত্র। ছব: ফোকাস বাংলা

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের পূর্বাঞ্চলের ১১ জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪ জন। এ ছাড়া একজন নিখোঁজের তথ্য পাওয়া গেছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বন্যায় মৃতদের মধ্যে পুরুষ ৪১ জন, নারী ৬ জন ও ৭ শিশু রয়েছে। এর মধ্যে কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৯, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজার ৩ ও মৌলভীবাজার ১ জন মারা গেছে। এ ছাড়া মৌলভীবাজারে একজন নিখোঁজ রয়েছে।

বন্যায় ১০ লাখ ৯ হাজার ৫২২ পরিবার পানিবন্দি রয়েছে। ৩ হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্রে মোট ৪ লাখ ৬৮ হাজার ৬৮৭ জন মানুষ এবং ৩৮ হাজার ১৯২টি গবাদিপশুকে আশ্রয় দেওয়া হয়েছে।

এ ছাড়া ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা দিতে ৫৬টি মেডিকেল টিম চালু রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা