প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ১৭:০৯ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪ ১৭:৫২ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য (সিএমএইচ) হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (২৬ আগস্ট ) বেলা সোয়া তিনটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, রবিবার সচিবালয়ে আনসারদের সঙ্গে সংঘর্ষে আহত হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানো হয়েছে।