× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপপুর প্রকল্পে শেখ হাসিনার ৫০০ কোটি ডলার ঘুষের তথ্য গুজব : রাশিয়ান রাষ্ট্রদূত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ১৮:৫১ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৪ ১৯:২২ পিএম

রূপপুর প্রকল্পে শেখ হাসিনার ৫০০ কোটি ডলার ঘুষের তথ্য গুজব : রাশিয়ান রাষ্ট্রদূত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন‍্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০০ কোটি ডলার ঘুষ নিয়েছে বলে যে তথ‍্য ছড়িয়েছে, সেটিকে গুজব বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ৫০০ কোটি ডলার ঘুষ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।

রবিবার (২৫ আগস্ট) নগরীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের আগে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

শনিবার (১৭ আগস্ট) গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়,  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের (৫৯ হাজার কোটি টাকা) বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কাজে সহায়তা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক।

এই বিষয়ে প্রশ্ন করা হলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের আগ থেকে এই গুজবটা তৈরি করা হয়েছে।  আমরা কি এতই ক্রেজি হয়ে গেছি একজনকে ৫০০ কোটি ডলার দেব। একটা প্রকল্প শুরু হলো আর ৫০০ কোটি ডলার দিয়ে দিলাম, এটা রিউমার ও মিথ্যা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা