× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যার্তদের ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে ওষুধ ও খাদ্য সহায়তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ২০:৪৭ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ২১:২৫ পিএম

শনিবার দুপুরে ওষুধ শিল্প সমিতির কার্যালয়ে এক আলোচরা সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

শনিবার দুপুরে ওষুধ শিল্প সমিতির কার্যালয়ে এক আলোচরা সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

বন্যার্তদের সহায়তায় বিপুল পরিমাণ ওষুধ ও খাদ্য সহায়তা হস্তান্তর করেছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি।

শনিবার (২৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে এ ওষুধ ও খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়। এ উপলক্ষ্যে দুপুরে ওষুধ শিল্প সমিতির কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতৃবৃন্দের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন- ওষুধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. রোবেদ আমীন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মে. জে. কাজী মো. রশীদ উন নবী, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ, সাজেদা ফাউন্ডেশনের সিইও জাহিদা ফিজা কবীর, ঔষধ শিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান, সিইও মে. জে. (অব.) মো. মোস্তাফিজুর রহমান। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম, মাসুদুজ্জামান, ডা. মনিরুজ্জমান, তারেক মাসুদ, আরিয়ানসহ অন্যান্যরা।

আব্দুল মুক্তাদির বলেন, দেশের বিভিন্ন জেলায় বন্যাজনিত কারণে যে দুর্যোগ ও দুর্ভোগ তৈরি হয়েছে তা সবাইকে সঙ্গে নিয়ে মোকাবিলা করতে হবে। ওষুধ শিল্প সমিতি বন্যায় আক্রান্তদের সুচিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদানে নিবেদিত হয়ে কাজ করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে বন্যার্তদের জন্য ওরস্যালাইন, কলেরা স্যালাইন, প্যারাসিটামল, এন্টিবায়োটিকসহ  প্রয়োজনীয় ওষুধ হস্তান্তর করা হয়। একইসঙ্গে কয়েক ট্রাক মুড়ি, চিনি, বিস্কিট ও মিনারেল ওয়াটার হস্তান্তর করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা