প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ২০:১৮ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪ ২০:৪১ পিএম
ছবি : সংগৃহীত
পুলিশের আরও তিন উচ্চ পদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
অবসরপ্রাপ্তরা হলেন, সিআইডির সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী, শিল্প পুলিশের সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ক্রাইম) জয়দেব কুমার ভদ্র।
প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
এর আগে গত বুধবারও পুলিশের দুজন অতিরিক্ত মহাপরিদর্শক ও একজন উপমহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।