প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ১৮:০৫ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪ ১৮:২৭ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিসহ (একনেক) আইনশৃঙ্খলা, অর্থনৈতিক এবং সরকারি ক্রয় সংক্রান্ত চারটি উপদেষ্টা কমিটি গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব কমিটি গঠন করে চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাকি তিনটি কমিটি হলো, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে চেয়ারপারসন করে একনেক কমিটি গঠন করা হয়েছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টাকে এ কমিটির বিকল্প চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টাকে আহ্বায়ক করা হয়েছে।
এ ছাড়া অর্থ ও বাণিজ্য উপদেষ্টাকে আহ্বায়ক করে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে।