× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালমান রহমানের ‘দুর্নীতির’ অনুসন্ধান করবে দুদক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ১৫:৫৮ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৪ ১৭:৫৬ পিএম

সালমান রহমানের ‘দুর্নীতির’ অনুসন্ধান করবে দুদক

সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সাবেক বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনেরর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।  

বৃহস্পতিবার (২২ আগস্ট) কমিশন এই সিদ্ধাান্ত নিয়েছে।

ব্যাংকখাতের নানা অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণের নামে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে জনতা ব্যাংক থেকে হাতিয়ে নেওয়া হয় ২৫ হাজার কোটি টাকা। মানা হয়নি একক ঋণগ্রহিতার সীমাও। বিপুল অর্থ করায়ত্তে আনতে এক মাসেই ৮টি নতুন কোম্পানি খোলা হয়। বাধা না দিয়ে উল্টো অনিয়মে সহায়তা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার।

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গত ১৩ আগস্ট সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

সালমান এফ রহমান ২০০৯ সালে শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা হন। ওই বছর তাকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা করা হয়।

এছাড়া ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত দুইটি জাতীয় নির্বাচনে তিনি ঢাকার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা