প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ১৮:০৫ পিএম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাস্তবায়নাধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের ১৪ জন কর্মকর্তা ও কনসালটেন্টের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়ায় তাদের দায়িত্ব পালনে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে এই নির্দেশনা জারি করা হয়।
দায়িত্ব পালনে বিরত রাখাদের মধ্যে রয়েছেন— পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, ই-গভর্নমেন্ট এনালিস্ট মো. ফরহাদ জাহিদ শেখ, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. মাজেদুল ইসলাম, এইচডি মিডিয়ার প্রজেক্ট এনালিস্ট পূরবী মতিন, টেকনোলজি এনালিস্ট মো. হাফিজুর রহমান, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, রিসোর্স মবিলাইজেশন স্পেশালিস্ট মো. নাসের মিয়া, ডিএফএস স্পেশালিস্ট মো. তহুরুল হাসান, সলিউশন আর্কিটেকচার স্পেশালিস্ট রেজওয়ানুল হক জামী, এসপিএসের সিনিয়র কনসালটেন্ট এইচ এম আসাদ-উজ্জামান, ই-নথি ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট এটিএম আল ফাত্তাহ, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর কাদের ইমন, এডমিনের কনসালটেন্ট মো. ওমর ফারুক এবং প্রকিউরমেন্টের সিনিয়র কনসালল্টেন্ট মো. সালাউদ্দিন।