× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়াসার তাকসিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ২১:৩৬ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ২১:৫৪ পিএম

তাকসিম এ খান। ছবি : সংগৃহীত

তাকসিম এ খান। ছবি : সংগৃহীত

ঢাকা ওয়াসার সাবেক আলোচিত-সমালোচিত এমডি তাকসিম এ খানকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৯ আগস্ট) তাকসিম এ খানের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত হওয়ার পরই পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে নিষেধাজ্ঞার বিষয়ে চিঠি দেয় সংস্থাটি।

এ ছাড়াও তাকসিমের নিয়োগসংক্রান্ত কাগজপত্র চেয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

এর আগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রকৌশলী তাকসিম এ খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রকৌশলী তাকসিম এ খানের (২০২৩ সালের ১৪ অক্টোবরে স্বাক্ষরিত তিন বছর মেয়াদ) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা করেছে। এ আদেশ আগামী বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

নানা অনিয়মের অভিযোগ ও বিতর্কের মধ্যেও দীর্ঘদিন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল থাকেন তাকসিম এ খান। ২০০৯ সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তিনি। এরপর দফায় দফায় মেয়াদ বাড়িয়ে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয় তাকে। তবে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই নিখোঁজ তাকসিম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা