× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউপি চেয়ারম্যানদের অপসারণ এখনই নয় : এ এফ হাসান আরিফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ১৭:৩৩ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ১৮:৩৬ পিএম

এ এফ হাসান আরিফ। ছবি : সংগৃহীত

এ এফ হাসান আরিফ। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানিয়েছেন, এখনই ইউনিয়ন পরিষদগুলোতে চেয়ারম্যানদের অপসারণ করা হচ্ছে না, যাচাই-বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি ।

হাসান আরিফ বলেন, ‘ইউনিয়ন পরিষদে এখন হাত দিচ্ছি না। যাচাই-বাছাই করে দেখা যাক সেখানে কার্যক্রম কী রকম আছে, যদি পরবর্তীকালে প্রয়োজন হয় বা প্রয়োজনের তাগিদে কোনো পদক্ষেপ নিতে হয় সেটি নেওয়া হবে।’

তিনি বলেন, ‘দৈনন্দিন যে কাজগুলো নিয়ে প্রত্যেকের আগ্রহের জায়গা ছিল যেমন, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ অন্যান্য যে কাজগুলো দৈনন্দিন করতে হয় সেগুলো যাতে চালু থাকে, গ্রামীণ পর্যায়ে যে উন্নয়ন কার্যক্রম তা যেন চলমান থাকে সেজন্য প্রথম দিকেই স্থানীয় যারা সরকারি কর্মচারি আছেন তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জেলা, পৌরসভা ও উপজেলা পরিষদেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই সরকার রুটিন সরকার নয়। এটা একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতা, সেনা সবার সম্মিলিতভাবে দেশের প্রতিটি জায়গার মানুষের আন্দোলনের ফলে এই সরকার এসেছে। আমরা তাদেরই প্রতিনিধি। ছাত্র-জনতা, সেনার যে দাবি দাওয়া কার্যকরের জন্য আমাদের ওপর বিশ্বাস রেখেছে সেটার আমরা প্রতিনিধি হিসেবে কাজ করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা