প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ১৩:০১ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ১৩:২২ পিএম
দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ দিয়েছে।
আদেশে বলা হয়, অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন।
এর আগে দেশের ৪৯৫ উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। অপসারণকৃত চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন।