× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছিনতাই হওয়া জঙ্গিদের ধরতে দেশজুড়ে রেড অ্যালার্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২ ১৬:৫৮ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২২ ১৭:৫৬ পিএম

ছিনতাই হওয়া জঙ্গিদের ধরতে দেশজুড়ে রেড অ্যালার্ট

ঢাকার একটি আদালত থেকে মৃত্যুদণ্ড পাওয়া দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় রাজধানীসহ দেশের সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশ হন্যে হয়ে তাদের খুঁজছে। শিগগিরই তারা ধরা পড়বে। তারা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় যদি কারও অবহেলা বা গাফিলতি থাকে, কিংবা যদি কেউ ইচ্ছে করে এটি করে থাকে, গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায়। পা‌লিয়ে যাওয়া জ‌ঙ্গি শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, ‘পুলিশকে স্প্রে করে আগে থেকে প্রস্তুত দুটি মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যায় দুই জঙ্গি। পালিয়ে যাওয়া দুই জঙ্গি ও মোটরসাইকেল চালকদের ধরতে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া আশপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। ডিএমপির সিসিটিভি মনিটরিংয়ে লাইভ ফুটেজ দেখা হচ্ছে।’

২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে খুন হয়েছিলেন প্রকাশক ফয়সল আরেফিন দীপন।

এ মামলায় যারা মৃত্যুদণ্ড পেয়েছে তারা হলো বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া, আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুর সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার ও শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের।

২০২১ সালের ১০ ফেব্রুয়ারি সব আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা